ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জ পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ কার্যক্রম শুরু

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা হয়।

এসময় নারায়ণগঞ্জ ১ আসনের ৪টি, নারায়ণগঞ্জ ২ আসনের কোনো ব্যালট আসেনি। নারায়ণগঞ্জ ৩ আসনের ৭টি, নারায়ণগঞ্জ ৪ আসনে ২২টি এবং নারায়ণগঞ্জ ৫ আসনের ৪৩টি মোট ৫২টি পোস্টাল ব্যালট সংগ্রহ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ ১ আসনে রেজিস্ট্রেশন হয়েছে ৩ হাজার ৫২৬টি, নারায়ণগঞ্জ ২ আসনে ৪ হাজার ৪৯৯টি, নারায়ণগঞ্জ ৩ আসনে ৬ হাজার ৫৭৩টি, নারায়ণগঞ্জ ৪ আসনে ৪ হাজার ৪২৪টি এবং নারায়ণগঞ্জ ৫ আসনে ৪ হাজার ৭৯২টি রেজিস্ট্রেশন হয়েছে।

নারায়ণগঞ্জ ১ আসনে ৭টি ব্যালটের মধ্যে ৩টি কিউআর কোড না থাকার কারণে বাতিল করা হয় এবং ৪টি গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনে ৭টি গ্রহণ হয়েছে, বাতিল নেই। নারায়ণগঞ্জ ৪ আসনের ২২টি সফলভাবে সংগ্রহ হয়েছে। নারায়ণগঞ্জ ৫ আসনে ৩৩টি সফলভাবে গ্রহণ করা হয়েছে, অসম্পূর্ণ ৯টি বাতিল করা হয়েছে।

এছাড়া ভুলক্রমে পাবনার ৫ আসনের একটি ব্যালট চলে আসায় পরবর্তীতে তা পাবনা নির্বাচনী এলাকায় প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, আমরা সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ শুরু করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেলে এ কার্যক্রম চলবে। এবার নির্বাচনে কোনো রকম এদিক-সেদিক করার সুযোগ নেই।

এসময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুল হুদাসহ অন্যান্য কর্মকর্তাগণ ও বিভিন্ন দলের এজেন্টরা।

সংরক্ষণ কার্যক্রম,পোস্টাল ব্যালট গ্রহণ,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত