ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনায় একই মঞ্চে ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

পাবনায় একই মঞ্চে ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা–৫ (সদর) আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের (টাউন হল) মুক্ত মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পাবনা জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পাবনা–৫ আসনের চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি নাজমুল হোসাইন এবং এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ মোল্লা।

সুজন পাবনা জেলা কমিটির সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ আলী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করেন।

এসময় প্রার্থীরা উপস্থিত জনগণের প্রশ্নের জবাব দেন এবং তাদের নির্বাচনী অঙ্গীকার, ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

একই মঞ্চে চার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপস্থিতি অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

পাবনা,মঞ্চ,প্রতিদ্বন্দ্বী,প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত