
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নরসিংদী-১ (নরসিংদী সদর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্মমহাসচিব খাইরুল কবির খোকন।
আজ বুধবার দুপুরে নরসিংদীর নজরপুর ইউনিয়নে চলে এই নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ।
এ সময় বুদিয়ামারা বাজার সংলগ্ন একটি উঠান বৈঠকে এক বক্তব্যে বিএনপির যুগ্মমহাসচিব খাইরুল কবির খোকন বলেন, একটি দল জানে আগামী নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাই তারা ব্যালট পেপার ছাপিয়ে তারা চুরি করতে চাচ্ছে। ঢাকসু নির্বাচনে যেমন জাল ব্যালট পেপার ছাপিয়েছিলো, তেমনই লক্ষ্মীপুরে ব্যালট পেপার ছাপিয়ে গতকাল পুলিশের হাতে ধরা পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জামায়াত জানে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিপুলভাবে পরাজয় বরণ করতে হবে। তাই তারা চুরি করার চিন্তা করতেছে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।