ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ

হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ

জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় মহিলাদের উপর হামলা ও কটুক্তির প্রতিবাদে জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ আসনের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার দুপুরের দিকে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে এ মিছিল বের করা হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্টেশনে গিয়ে শেষ হয়।

এ মিছিলে নারীরা দাড়িপাল্লার ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং মিছিলে দাড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তোলে শহরকে।

এর আগে, বাজার স্টেশন মুক্তির সোপানে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচনী কাজে নারীদের উপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের সামিল।

মোহাম্মদ জাহিদুল ইসলাম সারাদেশে মহিলাদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামাতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মহিলা জামায়াতের বিক্ষোভ,সিরাজগঞ্জ,হামলার প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত