
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী-র প্রার্থীর পক্ষে নির্বাচনী এলাকায় রঙিন পোস্টার ও ব্যানার লাগানোর অপরাধে তাদের দুই নেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ওই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উল্লেখিত অপরাধে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসানকে ৫ হাজার টাকা এবং একই এলাকার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজদার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে অবৈধভাবে সাঁটানো রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে বিএনপির এম আকবর আলী (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।