ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জ

শাসক পরিবর্তন হলেও শোষণের ধরণ পরিবর্তন হয়নি: মামুনুল হক

শাসক পরিবর্তন হলেও শোষণের ধরণ পরিবর্তন হয়নি: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রঙ পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। এদেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি। তাই আগামী নির্বাচনে ১১ দলের প্রতীকে ভোট চাই আমরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন দলটির সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান।

জনসভায় মামুনুল হক আরও বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। তারা আবার লুটপাটের উৎসবে মেতে উঠছে, চাঁদাবাজিতে মেতে উঠেছে। বাংলার মানুষের নাভিশ্বাস উঠেছে চাঁদার পয়সা গুনতে গুনতে।

জনসভা উপলক্ষ্যে দুপুর থেকেই বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেয়। মামুনুল হক তার বক্তব্যের মাঝে কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে তাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

নির্বাচনি জনসভায় ১১ দলের প্রার্থীও বক্তব্য দেন। এসময় তিনি উপস্থিত সকলের কাছে সদর ও হোসেনপুরে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এছাড়াও জনসভায় ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ,শাসক,শোষণ,মামুনুল হক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত