ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নিখোঁজের ৯ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের ৯ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদীতে পড়ে নিখোঁজের ৯ দিন পর শিশু এবাদ উল্লাহ’র (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরতাড়াবাড়িয়া এলাকায় ফুলজোড় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সে ওই উপজেলার রামকান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ২৭ জানুয়ারি বাড়ির পাশে খেলা করার সময় শিশু এবাদ উল্লাহ নদীতে পড়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের নয়দিন পর বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার চরতাড়াবাড়িয়া এলাকায় ফুলজোড় নদীতে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুল আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,নিখোঁজ,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত