ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভূঁইয়াগাঁতী-নিমগাছীগামী আঞ্চলিক সড়কের খৈচালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাড়াশ উপজেলার কুমারলু গ্রামের জালাল উদ্দিন (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৮)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে উল্লিখিত স্থানে একটি অটোভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ওই স্বামী স্ত্রী নিহত হয় এবং ৪ যাত্রী গুরুতর আহত হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং আহতদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,রায়গঞ্জ,সড়ক দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত