
সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষ্যে শহরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে কাজিপুর মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মীরা নানা স্লোগানে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। র্যালি শেষে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত ইসলামের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির নেতা হাবিবুল্লাহ সরকার, নাজমুল হাসান, ফয়সাল আহমেদ, ইসমাইল খোনা তোহা প্রমূখ।