ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন বাংলাদেশের সৃষ্টি হবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে: জামায়াত আমির

নতুন বাংলাদেশের সৃষ্টি হবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে: জামায়াত আমির

“আমরা সেই বাংলাদেশ চাই, যেখানে ন্যায়বিচার কায়েম হবে। যেখানে সাধারণ কোনো মানুষ নির্দিষ্ট কোনো অপরাধ করলে বিচারের আওতায় এনে তাকে যে শাস্তি দেওয়া হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি একই অপরাধ করলে এ দেশের আইন তাকে ছাড় দিয়ে কথা বলবে না।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব-এই স্লোগান শেষ। যার ভোট সেই দেবে। এই ভোটের ওপর কেউ যদি হাত দেয়, কালো চিল হয়ে আসে, ডানা কেটে দিতে হবে। জনগণের ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, আমরা দেহ-মন উজাড় করে তাদের অভিনন্দন জানাব। এর বাইরে আমরা কোনোকিছু মেনে নেব না। নতুন বাংলাদেশের জন্ম হবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে। সেই নতুন বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক।

তিনি আরো বলেন, “অতীতে যা হয়েছে তা হয়েছে, নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা যে বাংলাদেশে বসবাস করছি তার মানচিত্র বদলে যাবে, তা নয়। তার খাসলত (চরিত্র) বদলাবে। আমরা চাই না দেশের মাটিতে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দমন-পীড়নের শিকার হয়ে তাকে গুম করা হোক, মিথ্যা মামলা দিয়ে তাকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা চাই না। আমরা ওই বাংলাদেশটাও চাই না- যেখানে আলেম-ওলামাদের নাজেহাল করা হয়। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইবোনের উপর নির্যাতন করা হয়। হাজার হাজার শিক্ষিত বেকার যুবকদের মিছিল হয়। ওই বাংলাদেশও আমরা চাই না- যার পকেটে টাকা নাই, বাহুতে বল নেই, গোষ্ঠীর জোর নেই অথবা দলীয় শক্তি নেই- তার বিচার নেই। আমরা ওই বাংলাদেশও চাই না- যারা রাজনীতি করতে গিয়ে জনগণের সম্পদের আমানতদারি রক্ষা করতে পারেন না। বরং দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেদের জন্য বেগমপাড়া তৈরি করেন, সিঙ্গাপুর তৈরি করেন, কানাডা তৈরি করেন- সেই বাংলাদেশও চাই না।”

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর মাওলানা বদিরুদ্দিন, বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শারাফাত হোসাইন প্রমুখ।

নতুন বাংলাদেশ,‘হ্যাঁ’ ভোট,জামায়াত আমির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত