ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে: টুকু

ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে: টুকু

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে যেতে হবে। ব্যালটের বাক্সগুলো খালি আছে কিনা সেটাও দেখতে হবে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া পুকুরচালা এলাকায় আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা দেখবেন সে প্রকৃত ভোটার কি না। নারীরা মুখ ঢেকে আসলেও নারী এজেন্টরা তাদের মুখ দেখবেন এবং পুরুষরা খেয়াল করবেন কেউ যেন বাইরে থেকে অতিরিক্ত ব্যালট নিয়ে ঢুকতে না পারে।

তিনি বলেন, ৫ আগস্টের পর দোষীদের সঙ্গে বিনা কারণে কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে। ভোটের পর ওই সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। কেউ হয়রানির শিকার হবেন না।

তিনি সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় জেলা বিএনপির নেতা নুর কায়েম সবুজসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুকু,ইঞ্জিনিয়ারিং হতে পারে,ভোটের দিন কেন্দ্রগুলো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত