ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ২০

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ২০

গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনী সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ জন নেতা-কর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দের এই বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-২ আসনের নির্বাচনী প্রচারণার সমাপনী কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক টঙ্গী এলাকায় জড়ো হন। মিছিলটি বর্ণাঢ্য করতে বেলুন ফোলানোর প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা শ্রমিক, নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিসা শারমিন জানান, দগ্ধ অনেকের অবস্থাই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরের বিভিন্ন অংশ (হাত, পা ও মুখ) উল্লেখযোগ্যভাবে ঝলসে গেছে। আহতদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আবা/এসআর/২৫

টঙ্গী,গ্যাস বেলুন,বিস্ফোরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত