ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি নেতার জরিমানা

সিরাজগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি নেতার জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি নেতা আব্দুল মমিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনি বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের সময় থেকে ৪৮ ঘণ্টা আগে সকল প্রকার নির্বাচনী প্রচার বন্ধ রাখার বিধান রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সকল প্রকার নির্বাচনি প্রচারণা বন্ধ করা হয়। নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পরও ওই নেতা অর্ধশত নারীদের দিয়ে প্রচারণায় নামান। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতার জরিমানা,আচরণবিধি লঙ্ঘন,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত