ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হোসেনপুরে জাল ভোট দেওয়ায় আটক ১

২ বছরের কারাদণ্ড, জরিমানা
হোসেনপুরে জাল ভোট দেওয়ায় আটক ১

কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃত ওই যুবক উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ইমরান মিয়া দুপুরে অন্যজনের হয়ে ভোট দিতে যান। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বরত লোকজন প্রথমে তাকে আটক করে। পরে জুডিশিয়াল ভ্রাম্যমাণ আদালত এসে তাকে দুই বছরের সাজা দেন।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেটের বক্তব্য নিতে গেলে তিনি কথা বলতে রাজি হননি।

হোসেনপুর,জাল ভোট,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত