ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে বিএনপির ক্লিন সুইপ: তিন আসনেই ধানের শীষের বড় জয়

মানিকগঞ্জে বিএনপির ক্লিন সুইপ: তিন আসনেই ধানের শীষের বড় জয়

মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে ভোটের বিশাল ব্যবধান বজায় রেখে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছেন তারা।

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী এস এ কবীর জিন্নাহ ১ লাখ ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক তোজা পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট। জিন্নাহ প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে এ আসনে জয়লাভ করেন।

মানিকগঞ্জ-২ আসনেও আধিপত্য বজায় রেখেছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। তিনি ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বড় জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মো. সালাউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫০১ ভোট। এই আসনেও প্রায় ৯৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয় বিএনপি।

এদিকে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি সাঈদ নুর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন রিতা।

তিনটি আসনেই বিএনপির এই একচেটিয়া বিজয়ে জেলাজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা।

মানিকগঞ্জ,বিএনপি,ক্লিন সুইপ,ধানের শীষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত