ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নির্বাচন পরবর্তীতে হামলা-ভাঙচুরে আহত ৯

সিরাজগঞ্জে নির্বাচন পরবর্তীতে হামলা-ভাঙচুরে আহত ৯

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে নির্বাচন পরবর্তীতে কয়েকটি স্থানে হামলা ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপক কর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, নির্বাচন পরবর্তীতে এলাকার বেশ কয়েকটি স্থানে বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে ছোটখাট সংঘর্ষ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নির্বাচনী এলাকার উধুনিয়া বাজার ও গজাল বাজারের একাধিক দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোন প্রার্থীর সমর্থকরা এ হামলা ও ভাঙচুরের ঘটনা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার তদন্ত চলছে এবং ওই ২ বাজার এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,নির্বাচন,হামলা-ভাঙচুর,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত