ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

সিরাজগঞ্জে মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার বিয়ারাঘাট মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত আঁখি খাতুন পৌর এলাকার জুবলী রোডের ফারুক হোসেনের স্ত্রী।

সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই গৃহবধূ মেয়েকে স্থানীয় মাদ্রাসায় রেখে বাড়ি ফিরছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় পুলিশ ওই বাসের চালক আশরাফুল ইসলাম আশাকে (৪২) আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সিরাজগঞ্জ,বাসচাপা,গৃহবধূ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত