
ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)” প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় মানিকপুর এলাকার মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)” প্রকল্পের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দালালচক্র রোধ, দক্ষ অভিবাসন এবং বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের আর্থ-সামাজিক জীবনে পুনর্বাসন নিয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভার লক্ষ্য ছিল নিরাপদ অভিবাসনের ধারণা ছড়িয়ে দেওয়া।
সভায় দালালচক্র রোধ, বিদেশে পাঠানোর নামে সক্রিয় দালালচক্রকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়, যাতে প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার ঘটনা কমে। বিদেশ ফেরতদের জন্য অর্থনৈতিক ও সামাজিক রিইন্টিগ্রেশন নিশ্চিত করার প্রচেষ্টা নিয়েও আলোচনা করা হয়।
প্রকল্পটির মুন্সীগঞ্জের প্রোগ্রাম অর্গানাইজার নুরুন্নাহার আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এমআরএসসি কো-অর্ডিনেটর শাওন রায়, প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মো. রবিউল আউয়াল, তথ্য ও প্রচার সম্পাদক মাসুদ রানা, সদস্য মো. সাইফুল ইসলাম, নাজমা বেগম, আসাদ প্রমুখ।