ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে শিশুর জন্ম, নাম ‘খালেদা জিয়া’

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে শিশুর জন্ম, নাম ‘খালেদা জিয়া’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ আম্বিয়া খাতুন। পরিবারের সিদ্ধান্তে এ নবজাতকের নাম রাখা হয়েছে বেগম ‘খালেদা’ জিয়া।

গৃহবধূ আম্বিয়া খাতুন রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামের শরিফ আলীর স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে ওই গৃহবধূর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। এ সময় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলে ভোটকেন্দ্রেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে পরিবার ও স্বজনেরা ওই নবজাতকের নাম রাখেন বেগম খালেদা জিয়া। বর্তমানে মা ও শিশু ২ জনই সুস্থ রয়েছেন।

রোববার সন্ধ্যার দিকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম নবজাতক ও তার মাকে দেখতে ওই গ্রামে যান। পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং শিশুর জন্মসনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় পোশাকসহ শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়েছে।

এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,ভোটকেন্দ্র,শিশুর জন্ম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত