ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় শোক

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় শোক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকৈজুরী নতুন পাড়া গ্রাম থেকে স্কুলছাত্রী লামিয়া খাতুনের (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং স্থানীয় হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার বিকেলে শয়নঘরের কক্ষে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় এবং লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তার পরিবার সূত্রে বলা হয়েছে, মা-বাবার সঙ্গে অভিমান করে সে দুপুরে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে ওই স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকায় শোক,ঝুলন্ত লাশ উদ্ধার,সিরাজগঞ্জে স্কুলছাত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত