
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে সমৃদ্ধি শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকদের ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোম ও মঙ্গলবার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে, পল্লী কর্ম - সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বেতকা প্রবীণ কমিটির সভাপতি মো. ইউসুফ সিকদার।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন মাস্টার ট্রেইনার (বাংলা) রিফা আক্তার, (গণিত) মো. খোরশেদ আলম শেখ এবং (ইংরেজি) শ্যামল চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন রিক মুন্সিগঞ্জ এরিয়া ম্যানেজার মো. মোয়ােজ্জেম হোসেন, মো. সাইদুর রহমান রিক আব্দুল্লাপুর শাখা ব্যবস্থাপক, সৈয়দ ওয়াহিজুর রহমান উপজেলা কর্মসূচি সমন্বয়কারী, শুভদেব মিস্ত্রী, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা, ইউনিয়ন সচিব ও মেম্বারবৃন্দ।