ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বোরো মৌসুমে ট্রান্সফর্মার চুরি, হতাশ কৃষক

সিরাজগঞ্জে বোরো মৌসুমে ট্রান্সফর্মার চুরি, হতাশ কৃষক

সিরাজগঞ্জের শস্যভাণ্ডার খ্যাত তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। মৌসূমি ইরি বোরো চাষাবাদের সময় এ চুরির ঘটনায় কৃষকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের মতো এবারও ওই উপজেলার বিভিন্ন স্থানে কৃষকের ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটছে। গত সোমবার ও মঙ্গলবার রাতে ওই উপজেলার দোবিলা গ্রামের আবু ইউসুফ মাস্টারের জমির আইলে বৈদ্যুতিক খুঁটি থেকে ৩টি ও একই গ্রামের কৃষক আব্দুল মজিদের একটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। এর আগেও ওই এলাকার বিভিন্ন স্থানে ট্রান্সফর্মার ও মোটর চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষকের ইরি বোরো চাষে জমিতে পানি সরবরাহে (সেচ) চরম বিঘ্ন ঘটছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে অনেক কৃষক ট্রান্সফর্মার সংযোগে আবেদনও করেছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের বিধি অনুযায়ী এ ট্রান্সফর্মার সংযোগে বিঘ্ন ঘটছে।

স্থানীয় কৃষকেরা বলছেন, গত বছরের মতো এবারও এ উপজেলার বিভিন্ন স্থানে ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটছে। এ চুরির ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য অনেক কৃষক বিদ্যুৎ খুঁটির সাথে ট্রান্সফর্মার শিকল দিয়ে বেঁধে তালা মারা হয়েছে এবং অনেক কৃষক সেচ কাজে ট্রান্সফর্মার পাহারাও দিচ্ছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, এবার রাতের অন্ধকারে ২/১টি ট্রান্সফর্মার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। এ অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

চুরি সংঘটিত হওয়া এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সিরাজগঞ্জ,বোরো মৌসুম,ট্রান্সফর্মার চুরি,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত