ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাতৃভাষা দিবসে মুন্সীগঞ্জে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহে বিনামূল্যে প্রবেশের সুযোগ

মাতৃভাষা দিবসে মুন্সীগঞ্জে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহে বিনামূল্যে প্রবেশের সুযোগ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনা ইদ্রাকপুর কেল্লাসহ সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থানে এদিন দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন ফ্রি প্রবেশ সুবিধা।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রেখে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। এমনটাই জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইদ্রাকপুর কেল্লা ১৬৬০ সালে মুঘল সুবেদার মীর জুমলা কর্তৃক নির্মিত একটি ঐতিহাসিক জলদুর্গ মগ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ঢাকাকে রক্ষা করতে ইছামতী নদীর তীরে এটি স্থাপন করা হয়েছিল। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি প্রাচীন নিদর্শন ও পর্যটন কেন্দ্র।

মাতৃভাষা দিবস,মুন্সীগঞ্জ,প্রত্নতাত্ত্বিক নিদর্শন,বিনামূল্যে প্রবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত