ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নসিমন চাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে নসিমন চাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে নসিমন চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিশু আহত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলংগা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ নামক স্থানে এ ঘটনা ঘটে।

শিশু তাবাসসুম সলংগা থানার চৈত্রহাটি গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে।

সলংগা থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে ২ শিশু উল্লেখিত স্থানে দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন থেকে মাছ বোঝাই নসিমন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুমের মৃত্যু হয় এবং অপর এক শিশু আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,নসিমন,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত