ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাতৃভাষার মর্যাদা রক্ষায় সাহসী সন্তানরা রাজপথে নেমেছিলেন: বিদ্যুৎমন্ত্রী

মাতৃভাষার মর্যাদা রক্ষায় সাহসী সন্তানরা রাজপথে নেমেছিলেন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় এ দেশের সাহসী সন্তানরা রাজপথে নেমেছিলেন। তাঁদের অদম্য সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা। রক্তে রাঙানো সেই একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করার শিক্ষা। ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।

এ দিবস উপলক্ষে শনিবার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের বাজার স্টেশন চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, এই ভাষা আন্দোলনই পরবর্তীতে স্বাধীনতার চেতনার ভিত্তি রচনা করেছে। শহীদদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার গৌরবময় প্রতীক। তাঁদের স্মরণ করা মানে আমাদের শিকড়কে স্মরণ করা। মহান একুশ আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত এবং গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের।

এ সময় জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. নূরুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদ ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিদ্যুৎমন্ত্রী,রাজপথে নেমেছিলেন,মাতৃভাষার মর্যাদা রক্ষায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত