ঢাকা রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শপথের পর প্রথমেই বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ইলিয়াস

শপথের পর প্রথমেই বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ইলিয়াস

ফরিদপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি হঠাৎ করেই স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে চিকিৎসা সেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে এমপি প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা চিকিৎসা সেবার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং চিকিৎসক-নার্সদের উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং স্বাস্থ্যখাতের সকল প্রকার সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা।

এমপি ড. ইলিয়াস মোল্লা বলেন, “মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার। স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা নবনির্বাচিত এমপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এমপি ইলিয়াস,বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স,শপথের পর প্রথমে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত