ঢাকা রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

শেরপুরের নকলায় অটো রিকশা, সিএনজি ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোলের নামে কৌশলে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখা। তাদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সুসাশাসনের জন্য নাগরিক (সুজন)সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছোট ও মাঝারি পরিবহণ সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

রবিবার বিকেলে নকলা শহরের ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম রিজন, যুবদল নেতা তারেকুল হাসান, মানব কল্যাণ সংস্থার সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয় এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম।

বক্তারা অভিযোগ করেন, অল্প আয়ের ছোট ও মাঝারি পরিবহণ শ্রমিকদের কাছ থেকে পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটো রিকশা, সিএনজি ও ভ্যানচালকদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে। এতে নিম্নআয়ের মানুষের জীবন-জীবিকায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

বক্তারা আরও বলেন, আশপাশের কোনো পৌরসভায় এ ধরনের ব্যবস্থা নেই। তাই অবিলম্বে এই বেআইনি টোল আদায় বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, ছোট ও মাঝারি পরিবহণ চালক ও শ্রমিকসহ ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন,চাঁদাবাজি বন্ধের দাবি,নকলায় পৌর টোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত