ঢাকা রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় ট্রাকচাপায় অটোভ্যানচালক জয়েন উদ্দিন (৫০) নিহত হয়েছেন। তিনি একই এলাকার সয়দাবাদ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই মহাসড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে যাচ্ছিলেন জয়েন উদ্দিন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এতে ওই ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

অটোভ্যানচালক নিহত,সিরাজগঞ্জে ট্রাকচাপা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত