ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশের হস্তক্ষেপে খোলা হলো মসজিদের তালা

সিরাজগঞ্জে পুলিশের হস্তক্ষেপে খোলা হলো মসজিদের তালা

সিরাজগঞ্জ সদর উপজেলার পেচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে মসজিদে তালা পুলিশ হস্তক্ষেপে খুলে দেওয়া হয়েছে। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর জামায়াত সমর্থিতরা এককভাবে মসজিদ কমিটি গঠন করে। তখন জামায়াত সমর্থিত একজন ইমামকে রাখা হয়। নামাজ পড়াতে তাকে অনেকেই পছন্দ করেননি। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে গ্রামের লোকজন ওই ইমামকে বদলানোর দাবি তোলে।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি আগের ইমামকে রাখতে চেয়েছিলেন। একপর্যায়ে প্রভাবশালী একটি গ্রুপ দুই দিন আগে একজন নতুন ইমামকে মসজিদে নিয়ে যায়। সেখানে মসজিদ কমিটির সভাপতির উপস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার সকালে মুসুল্লিরা ফজরের নামাজ পড়তে এসে দেখে মসজিদে তালা ঝুলছে। পরে মুসুল্লিরা মসজিদের বাইরে ফজরের নামাজ আদায় করেন, যা উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে মসজিদের তালা খুলে দেয় এবং পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে উভয় গ্রুপকে সতর্ক করা হয়, উল্লেখ করেন ইন্সপেক্টর আহসানুজ্জামান।

মসজিদের তালা,সিরাজগঞ্জে পুলিশের হস্তক্ষেপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত