ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারকে ১ মাসের জেল

বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারকে ১ মাসের জেল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্বপন ঘোষ (৫৬) নামের এক ভুয়া ভ্যাট অফিসারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বোয়ালমারী গোহাটায় আদালত পরিচালনা করেন মো. শিব্বির আহমেদ। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এ সাজা দেওয়া হয়।

স্বপন ঘোষ কুষ্টিয়া জেলার আমলাপাড়া এলাকার সমন্দ্র নাথ ঘোষের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলা রোডে আদর্শ প্রেসে এসে পরিচয় দেয় সে ফরিদপুর ভ্যাট অফিসের এআরইউ অফিসার।

সে টাকা দাবি করে আদর্শ প্রেসের মালিক আমিনের কাছে। এর আগেও দুই দফায় আমিনের নিকট থেকে ৮ হাজার টাকা নিয়েছে। এ সময় আমিন স্বপনের আইডি কার্ড বা পরিচয়পত্র দেখাতে বললেও তা দেখাতে না পারায় তাকে আটক করে থানার সামনে নিয়ে আসে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তিনি ভুয়া ভ্যাট কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা নেন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালত অব্যাহতি রয়েছে।

বোয়ালমারী,ভুয়া,ভ্যাট অফিসার,জেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত