ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শহর পরিষ্কারে নামলেন এমপি বুলবুল

শহর পরিষ্কারে নামলেন এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত ‘গ্রীন-ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনের ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সংসদ সদস্য নিজেই ঝাড়– হাতে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের শুরু করেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিচ্ছন্নতা কেবল নাগরিক দায়িত্বই নয়, এটি আমাদের ইমানেরও অংশ। চাঁপাইনবাবগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এ সময় তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং নিজ নিজ বাড়ি ও পার্শ্ববর্তী এলাকার পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহর ‌দ্রুতই একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।

শহর পরিষ্কার,এমপি বুলবুল,চাঁপাইনবাবগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত