ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পুলিশ ক্যাডারে মেধা তালিকায় চতুর্থ ঈশ্বরদীর সাগর

পুলিশ ক্যাডারে মেধা তালিকায় চতুর্থ ঈশ্বরদীর সাগর

৪৬তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করে চমক দেখিয়েছেন ঈশ্বরদীর কৃতি সন্তান মো. রাশেদুল হাসান সাগর। তার এই সাফল্যে ভাসছেন তার পরিবার, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী।

সাগর ঈশ্বরদী পৌরসভার নারিচা গ্রামের বাসিন্দা। তার পিতা মো. আব্দুল বারী ও মাতা মোছা. রাশিদা বেগম।

সাগরের সাফল্যের ভিত্তি তৈরি হয় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। তিনি ২০১৫ সালে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাঁড়া মারোয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১৭ সালে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

উচ্চ শিক্ষার জন্য তিনি বেছে নেন রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখান থেকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন।

রাশেদুল হাসান সাগরের এই অর্জনে উচ্ছ্বসিত স্বজন ও শিক্ষকরা। তিনি বলেন, লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম ও একাগ্রতাই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি সকলের দোয়া চেয়েছেন।

ঈশ্বরদীর সাগর,মেধা তালিকায় চতুর্থ,পুলিশ ক্যাডার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত