ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দীন স্বপন (১৬) উপজেলার চরতেরটেকীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা জাকির হোসেন জানান, দুপুরে নাসির উদ্দীন স্বপন বাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলার হোসেন্দী এলাকায় তার বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছিল। পথে পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় একটি অটোরিকশার সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে রাস্তার উপর বাইকসহ ছিটকে পড়ে স্বপন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা স্বপনকে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাত পেয়ে এবং প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনা এবং নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিশোরগঞ্জ,অটোরিকশা,মোটরসাইকেল,স্কুলছাত্রের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত