ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার তীর রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ওই উপজেলার জোতপাড়া যমুনা নদীর ঘাটে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জাহিদ মোল্লা, কারী ময়নুল ইসলাম, শামীম মাহমুদ, ঈসমাইল হোসেন জাবিউল্লাহ, আলমগীর হোসেন, কাদের মোল্লা, ইউপি চেয়ারম্যান শহিদ, রবিউল বিএসসি, রিপন মিয়া, আমিরুল সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনে জায়গা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে যমুনা নদী ভাঙনে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ভাঙন রোধে যমুনা পাড়ে জিও ব্যাগ স্থাপন ও বালুবাহী বাল্কহেড অবাধ চলাচল বন্ধ করতে হবে। এ পদক্ষেপ না নিলে নদী পাড়ের বসত ভিটা, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা যমুনা গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য নদী পাড় ঘেঁষে বালুবাহী বাল্কহেড অবাধে চলাচল বন্ধের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিকে ওই এলাকায় মানববন্ধন চলাকালে যমুনা নদীতে থাকা বাল্কহেডে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ,যমুনা,তীর রক্ষা,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত