ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বসন্তের আগমনে গাছে গাছে শোভা পাচ্ছে কচি পাতা

বসন্তের আগমনে গাছে গাছে শোভা পাচ্ছে কচি পাতা

বসন্তের আগমনে গাছে গাছে শোভা পাচ্ছে নতুন কচি পাতা। শীতের জীর্ণতা ঝরিয়ে ফাগুনের হাওয়া ও কচি পাতার সমারোহ প্রকৃতিতে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে, রাঙিয়ে তুলছে মানুষের মন।

এই সময়ে আম গাছে মুকুল, কাঁঠালের মুচি, জাম্বুরা ফুল, সজিনাডাঁটা এবং অন্যান্য গাছে নতুন পাতা দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন। প্রকৃতির নিয়মে গাছে গাছে জেগেছে নতুন প্রাণ। শীতের শেষে পাতা ঝরে যে গাছগুলো ন্যাড়া হয়েছিল, সেগুলো সেজেছে নবপল্লবে। যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্র বর্ত্তী বলেন, চলছে ঋতুরাজ বসন্ত। আগুন ঝরা ফাগুনে গাছে গাছে জেগে উঠছে সবুজ পাতা। প্রকৃতির পালা বদলে সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার প্রতিটি এলাকায় বিভিন্ন গাছগুলোতে কচিপাতার মিষ্টি সুবাসে মৌ মৌ করছে প্রকৃতি।

বোয়ালমারী কৃষি অফিসার আলভীর রহমান বলেন, ফাল্গুন মাস এলেই প্রকৃতিতে কচি পাতা গজায় এতে পরিবেশে নতুন এক মাত্রা যোগ হয়।

তিনি আরও বলেন, গাছের দিকে তাকালেই কচি পাত চোখে পড়ে। যা খুবই চমৎকার লাগে। মানসিক প্রশান্তি এনে দেয় সবুজের সমারোহ।

বসন্ত,গাছ,কচি পাতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত