ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২ মিস্ত্রিকে আটকে রেখে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ২ মিস্ত্রিকে আটকে রেখে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলংগা থানার পাঁচলিয়া বাজার এলাকায় দুই ইলেকট্রিক মিস্ত্রিকে আটকে রেখে ২০ লাখ টাকার চাঁদা দাবির ঘটনায় যুবক সাজেদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজেদুল পাঁচলিয়া পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।

সলংগা থানার এসআই শফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে ইলেকট্রিক মিস্ত্রি সেলিম (৩০) ও মোনারুলকে (৩৫) ওই বাজার থেকে একই এলাকার সাজেদুল ও তোতনসহ ৪/৫ জন মোটর মেরামতের কথা বলে বাড়িতে নিয়ে যায় এবং একই এলাকার এক বাড়িতে তাদের আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়। স্থানীয়রা ওই ২ ইলেকট্রিক মিস্ত্রিকে উদ্ধার করে।

তারা হলেন— সিরাজগঞ্জের কামারখন্দ বাজার ও সদর উপজেলার আলমপুর বাজার এলাকার অধিবাসী।

এ ব্যাপারে ওইদিন রাতে সেলিমের মা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই এলাকায় অভিযান চালিয়ে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে।

এদিকে এ মামলার তদন্তে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে ওই পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,চাঁদা দাবি,যুবক গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত