
পবিত্র ঈদ উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে চলাচলকারী ম‚ল্যবান পণ্যবাহী যানবাহন গুলোকে বিশেষ নিরাপত্তা দিচ্ছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। রোববার থেকে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কার্যক্রম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গে চলাচলকারী ম‚ল্যবান পণ্যবাহী যানবাহনগুলোকে যমুনা সেতু অতিক্রম করার পর পুলিশের বিশেষ এসকর্টের মাধ্যমে সিরাজগঞ্জের সীমান্ত এলাকা পার করে দেয়া হচ্ছে এবং ওই জেলা সীমান্ত থেকে একই নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্য যমুনা সেতু পার করে দিচ্ছে।
এজন্য যানবাহনের চালকদেরকে যে কোন প্রয়োজনে যমুনা সেতু পশ্চিম থানার ওসি ও পুলিশ কন্টোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। এ মর্মে জেলা পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান (মিডিয়া অফিসার) আলোকিত বাংলাদেশকে বলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু মহোদয়ের বিশেষ দিকনির্দেশনায় ঈদ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় দ‚র্বৃত্তরা মহাসড়কের বিভিন্ন স্থানে নানা অপরাধম‚লক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এ কারণে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের এসকর্ট পদ্বতি চালু করা হয়েছে। এতে যানবাহন ও যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মহাসড়কে নিরাপত্তায় বিশেষ মিটিং করা হয়েছে এবং চলাচলকারী যানবাহনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা ইতিমধ্যেই দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।