ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শামীম ওসমানসহ ১২ আসামি হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শামীম ওসমানসহ ১২ আসামি হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলার ১২ আসামিকে আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইবুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, মামলার ১২ জন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা আদালতে আত্মসমর্পণ না করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এই মামলার কোনো আসামিকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

শামীম ওসমান,আসামি,পত্রিকা,বিজ্ঞপ্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত