অনলাইন সংস্করণ
১২:৪৯, ০৬ মার্চ, ২০২৬
নওগাঁর আত্রাইয়ে এক যুবক নিজের স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করার পর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বলরামপুর চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম।
ওসি জানান, গৌতম সরকার (৪২) নামের ওই যুবক পরকীয়া এবং নেশায় আসক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে বিবাদ হতো। গত মধ্যরাতে হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে গৌতম তার স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেই আত্মহত্যা করেন।
ওসি আব্দুল করিম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। যদি কোনো অতিরিক্ত কারণ বা কোনো তৃতীয় পক্ষের জড়িত থাকার তথ্য পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।