ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

সিরাজগঞ্জের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

সিরাজগঞ্জে কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের উদ্যোগে ১৮৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ২৯ লাখ ৩২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অফিসার্স ক্লাব হলরুমে এ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান, অভিভাবক গোলজার হোসেন ও শাহ আলম।

আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে কল্যাণ ট্রাস্টের বৃত্তির চেক তুলে দেন।

এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শিক্ষাবৃত্তির চেক বিতরণ,কৃতি শিক্ষার্থী,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত