ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হোসেনপুরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি

হোসেনপুরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি

‎কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

‎রোববার (৮ মার্চ) সকালে উপজেলার ফলপট্টি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।

‎উদ্বোধনের পর থেকেই স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করেন। অনেকেই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত মূল্যে মাংস সংগ্রহ করেন। বাজারে যেখানে গরুর মাংসের দাম অনেক বেশি, সেখানে ৬৫০ টাকায় মাংস পাওয়ায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

‎ক্রেতা আল আমিন বলেন, বাজারে গরুর মাংসের দাম ৭৫০ টাকা। প্রশাসনের এমন উদ্যোগে আমরা কম দামে মাংস কিনতে পারছি, এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন জানান, আজ ১০০ কেজি মাংস বিক্রি করা হয়েছে। আগামীকালও হাসপাতাল মোড় এলাকায় ৬৫০ টাকা কেজিদরে মাংস বিক্রি করা হবে। নির্ধারিত মান বজায় রেখে গরু জবাই ও স্বাস্থ্যসম্মতভাবে মাংস বিক্রি করা হচ্ছে। এর আগে ন্যায্য মূল্যে ডিম ও দুধ বিক্রি করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, রমজান মাসজুড়ে নির্দিষ্ট দিনগুলোতে এই কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। এতে করে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে গরুর মাংস কিনতে পারবেন এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

হোসেনপুর,গরুর মাংস,বিক্রি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত