ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামে স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুবক ওবায়দুল ইসলাম (৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সে ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

রোববার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ১৯৯৯ সালে ওই যুবকের সঙ্গে একই এলাকার পূর্বপাইকড়া গ্রামের আবু সাঈদের মেয়ে শারিমন খাতুনের (২১) বিয়ে হয়। এ বিয়ের পর থেকে স্ত্রীকে বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতন করা হতো।

এরই জের ধরে ২০০০ সালের ২৪ জুলাই শারিমনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

মামলা তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

যুবকের যাবজ্জীবন,স্ত্রী হত্যার দায়,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত