
মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, পাম্পের নিরাপত্তা, মজুদ প্রতিরোধ এবং জ্বালানি বাজারমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে পেট্রোল ও সিএনজি পাম্প মালিক, সরবরাহকারী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এ সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
সভায় সমসাময়িক প্রেক্ষাপটে সার্বিক সমন্বয়, সতর্কতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে মুন্সীগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং মজুদ প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ যথাযথভাবে পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়া পেট্রোল পাম্পগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে মর্মে আশ্বস্ত করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পেট্রোল ও সিএনজি পাম্প মালিক, ম্যানেজার ও অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।