ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর হ্যাক করে টাকা দাবি

সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর হ্যাক করে টাকা দাবি

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর হ্যাক করে ২ কর্মকর্তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনা নিয়ে প্রশাসনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বিকেলের দিকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সরকারি নম্বর হ্যাক করে ওই প্রতারক চক্র সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বেশ কয়েকটি অফিসের কর্মকর্তাদের মোবাইলে ম্যাসেজ করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বিষয়টি জানার পর জেলা প্রশাসন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। পরে পুলিশের বিশেষ বিভাগ এ ঘটনার তদন্ত শুরু করেছে। এ চক্রের খপ্পরে পড়ে লেনদেনসহ কোনো ধরনের তথ্য আদান-প্রদান না করার জন্য ফেসবুক আইডিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ইতোমধ্যেই এ ঘটনার সমাধান হয়েছে।

সবাইকে ওই প্রতারক চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সিরাজগঞ্জ,ডিসি,ফোন নম্বর হ্যাক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত