ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁয় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় নওগাঁ পৌরসভার দূর্গাপুর বাজারে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ-এর উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ৩০০ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে লাচ্চা, চিনি, দুধ, আতব চাল, ছোলা ও তেলসহ বিভিন্ন ঈদ উপকরণ বিতরণ করা হয়।

এ বিষয়ে দূর্গাপুর এলাকার বয়োজ্যেষ্ঠ লোকমান আলী বলেন, বাড়িতে চার সদস্য। দিনমজুর ছেলের আয়ে সংসার চলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। ছেলের আয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। ঈদের নতুন পোশাক বা বাজার এখনো করা হয়নি। লাচ্চা, চিনি, দুধ, চাল, ছোলা ও তেলসহ অনেক কিছু পেয়েছি। এসব পেয়ে ঈদের জন্য আর কিছু কিনতে হবে না। আমি অনেক খুশি।

মধ্য দূর্গাপুর এলাকার বাসিন্দা গৃহবধূ রশিদা বেগম বলেন, পরিবারের সদস্য পাঁচজন। এক প্রতিবন্ধী সন্তান রয়েছে। আমরা গরিব মানুষ। স্বামী কৃষিকাজ করে সংসার চালান। রোববার পলাশ ভাইয়ের পক্ষ থেকে মহল্লায় এসে একটি কার্ড দিয়ে যায়। ওই কার্ড দিয়ে আজ ঈদের বিভিন্ন উপকরণ পেয়ে অনেক খুশি হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য ফরিদুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন, নওগাঁ পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিসাচ, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজনু রহমান, যুবদলের সহসভাপতি রিপন, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি রাকিব রায়হান সাজু, সাবেক ছাত্রনেতা ডা. ফজলুল হক নয়ন এবং শিশির ও রিপনসহ অন্যরা।

ঈদ সামগ্রী বিতরণ,গরিব ও দুস্থদের মাঝে,নওগাঁ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত