
মুন্সীগঞ্জে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের খালইস্ট এলাকার ফ্রেন্ডস কিচেন অ্যান্ড পার্টি প্যালেসে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুল ইসলাম রাজুর উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্রাবন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আল আরাফ, অ্যাডভোকেট রোজিনা ইয়াছমিন, সাবেক কাউন্সিলর লিটন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, চরকেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাবাজার ইউনিয়নের বিএনপি নেতা বাহার উদ্দিন, শিলই ইউনিয়নের নেতা জাকির হোসেন, ব্যবসায়ী গাজী আশরাফুল আলম লিটন ও জিয়া সাইবার ফোর্স-এর মুন্সীগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি রাইসুল ইসলাম রাজন-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।