
হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুরিয়া পেট্রোল পাম্পের সামনে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক আলমাছ (৩৫) নিহত হয়েছেন। তিনি চৌহালী সদরের নান্টু মিয়ার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে উল্লেখিত স্থানে রাজশাহীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।