ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা শেকড় ভুলে যায় তাদের শেকড় উপড়ে ফেলতে বার বার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরজানা শারমিন পুতুল বলেন, যারা বলেন আমরা কেন মাঠে ঘাটে গিয়ে খাল খনন করছি, তাদের বলতে চাই- আমাদেরকে শেকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতেই ৫ আগস্ট বার বার ফিরে আসে।

তিনি বলেন, উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করতে পেরেছি।

দেশব্যাপী নদী নালা খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পাবনা শহরের মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। এই অঞ্চলের জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার, প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদনসহ নানা কারণে এই খালটি খনন করা হচ্ছে।

পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ও দলীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

শেকড়,৫ আগস্ট,সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত