
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাঁকাই দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল খালেক পাটোয়ারী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ধামাইনগর ইউপির সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ছেলে জহুরুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে রাখে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ইউএনওর নেতৃত্বে উল্লেখিত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
সরকারি এই চাল সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এ অভিযানে কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।