ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ২ বাস সুপারভাইজারকে জরিমানা

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ২ বাস সুপারভাইজারকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাসের দুই সুপারভাইজারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে পরিচালিত এ অভিযানে জরিমানা করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে বাসে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ওই বাসস্ট্যান্ডে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে লালমনিরহাটগামী অপরুপা বাসের সুপারভাইজারকে ৫ হাজার ও পিংকি বাসের সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকাও ফেরত দেয়া হয়।

অভিযানকালে মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,বেলকুচি,অভিযান,সুপারভাইজার,জরিমানা,ভাড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত